রিটার্ন ও রিফান্ড নীতিমালা
হালনাগাদ: 22 সেপ্টেম্বর, 2026
আপনাদের অর্ডারকৃত পণ্যের রেডি স্টক আমাদের কাছে থাকে না। অর্ডারের পর সরাসরি সেলার থেকে আপনার ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়া হয়। তাই খুব সীমিত কিছু পরিস্থিতি ছাড়া রিফান্ড বা রিটার্ন দেওয়া সম্ভব হয় না। অর্ডারের আগে এই নীতিমালা ভালোভাবে পড়ে নিন।
কখন রিফান্ড প্রযোজ্য
- ডেলিভারির পর পণ্যে ত্রুটি, ক্ষতি, ভুল পণ্য বা অসম্পূর্ণ পণ্য থাকলে ওয়েবসাইটের রিফান্ড অপশনে গিয়ে উপযুক্ত প্রমাণসহ ২৪ ঘণ্টার মধ্যে আবেদন করতে হবে। এর পরে আবেদন গ্রহণযোগ্য হবে না।
- সেলারের কাছে আপনার অর্ডার করা পণ্য না থাকলে আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
- একাধিক পণ্য একসাথে অর্ডার করলে কখনো কখনো সেলার কিছু পণ্য পাঠাতে দেরি করে। যে পণ্যগুলো আমাদের অফিসে আসে সেগুলো আপনার ঠিকানায় পাঠানো হয়; বাকি পণ্যের জন্য অপেক্ষা করুন। চাইলে ড্যাশবোর্ড থেকে অর্ডার ট্র্যাক করতে পারেন।
- ৪৫ কার্যদিবসের (সকল প্রকার ছুটি ব্যতীত) মধ্যে অর্ডারকৃত পণ্য কোনো কারণে না এলে রিফান্ডের জন্য আবেদন করা যাবে।
- আমাদের এখানে পণ্য এক্সচেঞ্জ করার ব্যবস্থা নেই।
- নিচের কারণে অর্ডার বাতিল হলে পারশিয়াল পেমেন্টের ২.৫% কেটে রাখা হবে:
- ভুল পণ্য সিলেক্ট করে অর্ডার করলে
- অর্ডার কনফার্মের পর চায়না কুরিয়ার চার্জ বা অন্য কোনো কারণে অর্ডার বাতিল করতে হলে
- নিষিদ্ধ পণ্য অর্ডার করলে
- ভঙ্গুর জাতীয় পণ্যের ক্ষেত্রে শতকরা ১০ ভাগের বেশি পণ্য ভেঙে গেলে কোম্পানি সম্পূর্ণ দায়ভার বহন করবে।
- সাধারণ পণ্য নষ্ট হলে গ্রাহক শুধু পণ্যের পরিশোধিত মূল্য ফেরত পাবেন।
মিসিং বা হারিয়ে যাওয়া পণ্য
- ডেলিভারিকৃত পণ্য আনবক্সিং করার সময় একটি ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে।
- প্রতিটি পণ্যের বক্সের উপরে থাকা চাইনিজ ইনভয়েস/স্টিকার এবং বক্সের ভেতরের চাইনিজ ইনভয়েসের ছবি তুলে রাখতে হবে।
- ওজন পরিমাপকের উপর সব পণ্য রেখে ওজনকৃত অবস্থায় ছবি তুলে রাখতে হবে।
- মিসিং পণ্যের সাইজ/কালার উল্লেখ করে সংখ্যাসহ বিস্তারিত লিখিত বর্ণনা ও ছবি আমাদের জানাতে হবে।
- উপরোক্ত পদ্ধতিতে সনাক্তকরণ সম্ভব না হলে সকল পণ্য ওয়্যারহাউজে ফেরত পাঠাতে হবে।
- এসব কাজ ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করে কাস্টমার সাপোর্টে অভিযোগ জানাতে হবে।
রিফান্ডের সময়সীমা
শর্ত মেনে আবেদনের পর আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। আবেদন নীতিমালার আওতায় পড়লে পণ্যের মূল্য ১০-১৫ কর্মদিবসের মধ্যে রিফান্ড করা হবে। পেমেন্ট মেথড অনুযায়ী সময় কম বা বেশি হতে পারে।
কখন রিটার্ন প্রযোজ্য
অর্ডারকৃত পণ্যের সাথে ডেলিভারিকৃত পণ্যের কালার বা সাইজের মিল না থাকলে ওয়েবসাইটের রিটার্ন অপশনে গিয়ে উপযুক্ত প্রমাণসহ ২৪ ঘণ্টার মধ্যে আবেদন করতে হবে। এর পরে আবেদন গ্রহণযোগ্য হবে না। আমাদের টিম আবেদন বিশ্লেষণ করে আপনার সাথে যোগাযোগ করবে।
কখন রিটার্ন প্রযোজ্য নয়
- পণ্য রিসিভের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের অবহিত না করলে।
- ডিসপ্লের কারণে ওয়েবসাইটের ছবির সাথে আসল পণ্যের কালারে তারতম্য হলে।
- সাইজে ১-৪ ইঞ্চি তারতম্য হলে।
- পণ্যের কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট না হলে।
- পণ্যটি ব্যবহার করা হলে।
রিটার্নের শর্তাবলি
- পণ্য অব্যবহৃত হতে হবে এবং ধোয়া যাবে না। ফ্যাশন পণ্য শুধু ট্রায়াল করা যাবে; ভাঁজ ফেলা বা ধোয়া যাবে না।
- অরিজিনাল ট্যাগ, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং সকল এক্সেসরিজ থাকতে হবে।
- সাপ্লায়ারের অরিজিনাল প্যাকেট বা বক্সে সতর্কভাবে রিটার্ন করতে হবে। AirBringo প্যাকেটে ডেলিভারি হলে সেই প্যাকেট/বক্সে শিপিং লেবেলসহ ফেরত দিতে হবে। সাপ্লায়ারের বক্সে টেপ বা স্টিকার লাগানো যাবে না।
- AIR শিপমেন্ট হয় না এমন পণ্য অর্ডার করলে ২.৫% কর্তন করে অবশিষ্ট অ্যাডভান্স পেমেন্ট ফেরত দেওয়া হবে।
কীভাবে রিফান্ড/রিটার্নের জন্য আবেদন করবেন
- অ্যাকাউন্টে লগইন করে My Order অপশনে ক্লিক করুন।
- সংশ্লিষ্ট অর্ডার সিলেক্ট করে Manage Order বাটনে ক্লিক করুন।
- যে পণ্যটি রিফান্ড/রিটার্ন করতে চান সেটি সিলেক্ট করে ফর্ম সঠিকভাবে পূরণ করুন।
- রিটার্নের ক্ষেত্রে পণ্যটি সাপ্লায়ারের অরিজিনাল ও ভালো প্যাকেটে সতর্কভাবে প্যাক করুন।
- ঢাকার ভিতরে হলে অফিসে এসে বা কুরিয়ারে পাঠিয়ে রিটার্ন করা যাবে। ঢাকার বাইরে হলে কুরিয়ারে পাঠাতে হবে।
- পাঠানোর আগে ফোন বা ইমেইলে আমাদের জানাতে হবে। উভয় ক্ষেত্রে নিজ খরচে ও নিজ দায়িত্বে কুরিয়ার করতে হবে। কুরিয়ারে হারালে বা নষ্ট হলে তা আমাদের দায়বদ্ধতার বাইরে।
কুরিয়ার ও রিটার্ন ঠিকানা
কুরিয়ার সার্ভিস: সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসএ পরিবহন।
AirBringoHouse - 855/2 East Kazipara,
Mirpur, Dhaka - 1216
+8801811669611
নীতিমালা পরিবর্তন
এই রিটার্ন ও রিফান্ড নীতিমালা AirBringo যেকোনো সময় পরিবর্তন করার অধিকার রাখে। পরিবর্তন হলে এই পেজে হালনাগাদ করা হবে।
