বাতিলকরণ নীতিমালা
হালনাগাদ: 22 সেপ্টেম্বর, 2026
আপনাদের অর্ডারকৃত পণ্যের রেডি স্টক আমাদের কাছে থাকে না। অর্ডারের পর সরাসরি সেলার থেকে আপনার ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়া হয়। তাই অর্ডারের আগে বাতিলকরণ নীতিমালা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
বাতিলকরণের নিয়মাবলি
- বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ পণ্য আমদানির ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। এমন ক্ষেত্রে আমরা গ্রাহকের অর্ডার বাতিল করার অধিকার রাখি।
- পণ্য অর্ডারের ৬ ঘণ্টা পর কোনো গ্রাহক তার অর্ডার বাতিল করতে পারবেন না।
- নিচের কারণে অর্ডার বাতিল হলে পারশিয়াল পেমেন্টের ২.৫% কেটে রাখা হবে:
- ভুল পণ্য সিলেক্ট করে অর্ডার করলে
- অর্ডার কনফার্মের পর চায়না কুরিয়ার চার্জ বা অন্য কোনো কারণে অর্ডার বাতিল করতে হলে
- নিষিদ্ধ পণ্য অর্ডার করলে
